আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের সমর্থনে বিশাল শোডাউন ও গণসংযোগ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও শুভাঢ্যা ইউনিয়ন ৬ নাং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে গতকাল (৩০ জানুয়ারি) বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানা-র নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি খেজুরবাগ মন্দির এলাকা থেকে শুরু হয়ে সাত পাখি, আমিন পাড়া, মহুরি পট্টি এবং বেবী স্ট্যান্ড হয়ে কালিগঞ্জ, চর বড়ই তলা ও চর খেজুরবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের ‘ধানের শীষ’ ও গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মারুফ আহমেদ মিলন, সদস্য সুমন শেখ, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাত আহমেদ ইমনসহ কয়েক হাজার কর্মী-সমর্থক।