০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

Daily Jonokotha

ঢাকা – ২ আসনে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন প্রার্থীর সংবাদ সম্মেলন

  • জন কথা ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৮:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৫ শেয়ার

ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, নির্বাচনী মাঠে তাদের গণসমর্থন বৃদ্ধিতে ভীত হয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার কোনাখোলা এলাকায় অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-২ আসনের নির্বাচন পরিচালনা কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

মাওলানা জহিরুল ইসলাম বলেন, ঢাকা-২ আসনের বিভিন্ন এলাকায় “দাঁড়িপাল্লায় ভোট মানে চরমোনাই পীরকে ভোট দেওয়া” এবং আগামী ১০ তারিখের পর ইসলামী আন্দোলন ১১ দলীয় জোটে ফিরে যাবে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে ভয় পেয়ে জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়ন ও সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ধরনের প্রচারণা লক্ষ্য করা গেছে। তবে জামায়াতের শীর্ষ নেতৃত্ব সরাসরি না এসে তাদের সমর্থকদের মাধ্যমে কৌশলে এসব অপপ্রচার চালাচ্ছে।

তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা রেজওয়ানুল হক, সদস্য সচিব, ঢাকা–২ নির্বাচনী আসন, মো. আব্দুল হাকিম, সেক্রেটারি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণ, মুফতী আল আমিন শাহাদাত, সেক্রেটারি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণ; মুফতী নুরে আলম সিদ্দিকী, সেন্টার সমন্বয়কারী, ঢাকা–২ নির্বাচনী আসন।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার পাশাপাশি ভোটারদের সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জের ভোটকেন্দ্র শতভাগ সিসিটিভি নজরদারিতে: ইউএনও কেরানীগঞ্জ 

ঢাকা – ২ আসনে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: ০৮:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬