০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Daily Jonokotha

সন্ত্রাসী ও মাদককারবারী যেই হউক, তাকে আইনের আওতায় আনতে হবে : আমান উল্লাহ আমান

  • জন কথা ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৪:০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ শেয়ার
সন্ত্রাসী ও মাদককারবারী যেই হউক, তাকে আইনের আওতায় আনতে হবে। দলীয় পরিচয় দেখে কাউকে ছাড় দেওয়া হবে না এমন কঠোর বার্তা দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আমানউল্লাহ আমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের ও সংসদীয় ঢাকা-২ আসনের আওতাধীন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নিরপেক্ষ সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে আমান বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে, সেই প্রত্যাশা পূরণে আমরা শ্রমিকের মতো কাজ করবো, সেবকের মতো কাজ করবো।
সভা শুরুর আগে উপস্থিত সকলের সঙ্গে পরিচয়পর্ব শেষে তিনি সৃষ্টিকর্তা ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেরানীগঞ্জকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও ভূমিদখলমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমার দলের নাম ভাঙিয়েও যদি কেউ মাদক ব্যবসা, সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাকেও আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে অভিযানে আমি নিজে উপস্থিত থাকবো।
তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।
কেরানীগঞ্জে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে বেশ কিছু দিকনির্দেশনা দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। তিনি বলেন, ভবিষ্যতের কথা চিন্তা করে রাস্তার দুই পাশে অন্তত ১০ ফুট জায়গা খালি রেখে ওয়াল বা ভবন নির্মাণ করতে হবে। এতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহজ হবে এবং ভবিষ্যৎ সম্প্রসারণে ভূমি মালিকরাই উপকৃত হবেন।
তিনি আরও বলেন, শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ করতে হবে, শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে,
গুরুত্বপূর্ণ সড়কে ল্যাম্পপোস্ট বসাতে হবে, খোলা ম্যানহোলে দ্রুত ঢাকনা স্থাপন করতে হবে, ছোট-বড় ব্রিজগুলোর ভাঙা রেলিং তিন মাসের মধ্যে সংস্কার করতে হবে।
যানজট নিরসনে আটিবাজার, কলাতিয়া বাজার, রোহিতপুর, কোনাখোলা ও খোলামোড়ায় সার্বক্ষণিক ট্রাফিক পুলিশের ব্যবস্থা রাখারও আহ্বান জানান তিনি। পাশাপাশি কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক-এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সাত্তার বেগের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল এসিল্যান্ড জান্নাতুল মাওয়া, দক্ষিণ এসিল্যান্ড আফতাব আহমেদ,  ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি,  কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, উপজেলা কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও মাদককারবারী যেই হউক, তাকে আইনের আওতায় আনতে হবে : আমান উল্লাহ আমান

সন্ত্রাসী ও মাদককারবারী যেই হউক, তাকে আইনের আওতায় আনতে হবে : আমান উল্লাহ আমান

প্রকাশিত হয়েছে: ০৪:০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬