০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Daily Jonokotha

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • জন কথা ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৯:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৬ শেয়ার

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুক।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উমর ফারুক বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হবে। ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও শোকগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উমর ফারুক আরও বলেন, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকল কর্মসূচি সুশৃঙ্খল ও সম্মানজনকভাবে বাস্তবায়ন নিশ্চিত করা হবে। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে যাতে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা নিবেদন করা যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি রাত ১০টা থেকে উপজেলা শহীদ মিনার চত্বরে জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য একটি চিকিৎসক টিম প্রস্তুত রাখা হবে।

তিনি আরও জানান, কেরানীগঞ্জ উপজেলার আওতাধীন দুটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের দিবসের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হবে। তারা উপস্থিত থাকার সম্মতি দিলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ২১ ফেব্রুয়ারি রাত ১০টার মধ্যে উপজেলায় উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ রাশেদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ আনজুমান আরা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিউটি আক্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কেরানীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৯:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬