০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

Daily Jonokotha

কেরানীগঞ্জের ভোটকেন্দ্র শতভাগ সিসিটিভি নজরদারিতে: ইউএনও কেরানীগঞ্জ 

  • জন কথা ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ১০:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৬ শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা জেলার গুরুত্বপূর্ণ উপজেলা কেরানীগঞ্জে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। উপজেলার দুইটি সংসদীয় আসন ঢাকা-২ ও ঢাকা-৩ এর আওতাধীন সবকটি ভোটকেন্দ্র শতভাগ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ উমর ফারুক।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায়  নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

ইউএনও মোঃ উমর ফারুক বলেন, কেরানীগঞ্জ উপজেলার মোট ২২১টি ভোটকেন্দ্রের প্রতিটিতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শুধু ক্যামেরা বসিয়েই দায়িত্ব শেষ করা হয়নি—উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করা হয়েছে, যেখান থেকে সব কেন্দ্রের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হবে। ফলে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ শুরু করেছেন। নির্বাচনী এলাকা জুড়ে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, কেন্দ্র সংলগ্ন এলাকা ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে।

ইউএনও বলেন,এখন পর্যন্ত কেরানীগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যে কোনো নাশকতা, সহিংসতা বা কেন্দ্র দখলের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। দ্রুততম সময়ে প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোটাররা যেন নির্ভয়ে, নিরাপদে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সেই পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কেরানীগঞ্জবাসীকে ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি।

নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, শতভাগ সিসিটিভি নজরদারি, ম্যাজিস্ট্রেট মোতায়েন এবং যৌথ বাহিনীর সক্রিয় টহল সব মিলিয়ে কেরানীগঞ্জে একটি কঠোর নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। এতে করে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ার ব্যাপারে আশাবাদী প্রশাসন।

স্থানীয় ভোটারদের একাংশও প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, প্রযুক্তিনির্ভর নজরদারি নির্বাচনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সহায়ক ভূমিকা রাখবে।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গতকাল পর্যন্ত প্রার্থীদের প্রচারণাও তীব্রতর হয়েছিল। তবে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি।

সবমিলিয়ে কেরানীগঞ্জে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি এখন দৃশ্যমান ও জোরদার এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জের ভোটকেন্দ্র শতভাগ সিসিটিভি নজরদারিতে: ইউএনও কেরানীগঞ্জ 

কেরানীগঞ্জের ভোটকেন্দ্র শতভাগ সিসিটিভি নজরদারিতে: ইউএনও কেরানীগঞ্জ 

প্রকাশিত হয়েছে: ১০:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬