০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

Daily Jonokotha

সাভারের আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক কারবারি আটক

  • জন কথা ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৯:৫৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৫ শেয়ার

ঢাকার অদূরে আমিনবাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে ইয়াবা, গাঁজা ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় অভিযান পরিচালিত হয় বলে সোমবার (০৯ ফেব্রুয়ারী) সকালে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের মিডিয়া সেল বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।

মিডিয়া সেল জানায়, ৮ বীর (হেমায়েতপুর আর্মি ক্যাম্প) এর একটি চৌকস টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে আমিনবাজার ট্রাফিক বক্স সংলগ্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এসময় এক ব্যক্তিকে গোপনে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ঘিরে ফেললে ঘটনাস্থলে উপস্থিত ক্রেতারা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

প্রাথমিক তল্লাশিতে আটক ব্যক্তির কাছ থেকে কয়েকটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মাধ্যমে তার নিকট থেকে মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, নগদ ২,৫৭,৬২২/- টাকা এবং অপরাধমূলক তথ্য সংবলিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নগদ অর্থ মাদক বিক্রির লেনদেনের টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আটককৃত ব্যক্তির নাম জহুরুল হোসেন (৬৫)। তার পিতার নাম চান মিয়া। তিনি দীর্ঘদিন ধরে আমিনবাজার এলাকায় বসবাস করে আসছেন এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ সময় ধরে ইয়াবা ও গাঁজা সরবরাহ ও খুচরা বিক্রির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সকল আলামত আইনগত ব্যবস্থার জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রেখেছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করে যাবে।

স্থানীয় সচেতন মহল সেনাবাহিনীর এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত টহল ও কঠোর নজরদারি অব্যাহত থাকলে আমিনবাজারসহ আশপাশের এলাকায় মাদক কারবার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জের ভোটকেন্দ্র শতভাগ সিসিটিভি নজরদারিতে: ইউএনও কেরানীগঞ্জ 

সাভারের আমিনবাজারে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে: ০৯:৫৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬