০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

Daily Jonokotha

কেরানীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

  • জন কথা ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ১২:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ শেয়ার

কেরানীগঞ্জে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এক সুপরিকল্পিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

সেনা সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ০১টা ১৫ মিনিট থেকে ভোর ০৫টা ৩০ মিনিট পর্যন্ত ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মোঃ আরমানকে আটক করা হয়।

আটকের পর তার বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৩ বোতল ফেনসিডিল, ৫০ বোতল ইম্পিরিয়াল হুইস্কি এবং ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ।

এছাড়া তার হেফাজত থেকে উদ্ধার করা হয় বিপজ্জনক দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি রামদা, ১টি কাঁচি, ২টি চাপাতি, ২টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল, ১টি কুড়াল এবং ১টি মডার্ন আয়রন স্টিক (লোহার রড)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মোঃ আরমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সেনা সূত্র।

অভিযান শেষে আটককৃত আসামি ও উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সেনাবাহিনী জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জের ভোটকেন্দ্র শতভাগ সিসিটিভি নজরদারিতে: ইউএনও কেরানীগঞ্জ 

কেরানীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আটক, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১২:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬