০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

Daily Jonokotha

কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

  • জন কথা ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ১০:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১১ শেয়ার

কেরানীগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। গাঁজা সেবনের দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

১ ফেব্রুয়ারি (রবিবার) কেরানীগঞ্জ মডেল থানাধীন ধর্মশুর, আকছাইল, ইমান্দিপুর ও শিকারীটোলা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা ভূমি অফিস, কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জান্নাতুল মাওয়া-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলো মোঃ রাজিব (৩১), মোঃ কানু উদ্দিন (৪০), মোঃ শামিম (৪৫),মোঃ মিলন মিয়া (৪০), মোঃ সিয়াম (২৬), মোঃ হেলাল উদ্দিন (৪১) এবং মোঃ জাহিদ হাসান (৩৫)।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা খ সার্কেলের পরিদর্শক জনাব মোঃ জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।

মোবাইল কোর্ট চলাকালে উল্লিখিত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া বলেন, কেরানীগঞ্জে কোনোভাবেই মাদক চলতে দেওয়া হবে না—এ বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে আমাদের মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত ও অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুক বলেন,মাদক সেবন, বিক্রয় ও সরবরাহকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে এমন ধারাবাহিক অভিযান কেরানীগঞ্জকে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জের ভোটকেন্দ্র শতভাগ সিসিটিভি নজরদারিতে: ইউএনও কেরানীগঞ্জ 

কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রকাশিত হয়েছে: ১০:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬